স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর অরূপকে ঘিরেও বিতর্ক! মেসি সফর ও ভাইফোঁটা প্রসঙ্গে কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর

T
Published: Jun 10, 2026 at 11:59 AM
2 mins read 1 views
স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর অরূপকে ঘিরেও বিতর্ক! মেসি সফর ও ভাইফোঁটা প্রসঙ্গে কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন Arup Biswas। টলিপাড়ার একাংশের মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভের সুর আরও জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে Lionel Messi-র কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিতর্ক ফের সামনে চলে এসেছে।

এই আবহেই সামাজিক মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন অভিনেতা Ritwick Chakraborty। যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। পোস্টে তিনি লেখেন, "অ-এ অজগর হ্যাংলা! আজ যে মেসির সঙ্গে চিপকে থাকে, কাল সে ভাইফোঁটাতে একলা?"

এরপর রসিকতার সুরে তিনি আরও যোগ করেন, "পথচলতি দেয়ালে একটা হেঁয়ালি লেখা আছে নজরে এল। আমি আবার ধাঁধার উত্তর দিতে পারি না। উত্তর হয় কি না তাও জানি না।"

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই অরূপ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত তারকাখচিত ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনা চলছিল। ঋত্বিকের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক ও বিনোদন মহলের একাংশ। তবে অভিনেতার এই মন্তব্যের বিষয়ে অরূপ বিশ্বাসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।