বাগদানে সিলমোহর! দীপ-ঝাঁপির নতুন অধ্যায় শুরু
সম্প্রতি সমাজমাধ্যমে শুভস্মিতা তাঁদের বিশেষ দিনের একাধিক ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। আংটি বদলের সেই মুহূর্তে দুজনকেই দেখা যায় বিশেষ সাজে। ছবিতে ধরা পড়েছে তাঁদের হাসি, আবেগ এবং নতুন জীবনের শুরুর উচ্ছ্বাস। পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে অনুরাগী ও ইন্ডাস্ট্রির বন্ধুদের তরফে।
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দীপ ও ঝাঁপির জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার সেই রসায়ন এবার বাস্তব জীবনেও নতুন অধ্যায়ে পৌঁছল। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এতদিন খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি কেউই, তবে এই বাগদানের ছবিই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল।