টলিপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন, উদ্যোগ টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর

T
Published: Jul 01, 2026 at 12:20 AM
2 mins read 2 views
টলিপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন, উদ্যোগ টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর
বাংলা চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি অস্থায়ী কমিটি গঠনের ঘোষণা করলেন পাপিয়া অধিকারী। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অচলাবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত টালিগঞ্জ বিধানসভা এলাকার বিনোদন জগতের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে এই কমিটি এবং নিয়মিতভাবে বিধায়কের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবে।

চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই সাত সদস্যের কমিটিতে রয়েছেন পরিচালক অতনু বসু, ক্যামেরা বিভাগের সোমনাথ ব্যানার্জি, আর্ট ডিরেক্টর উজ্জ্বল সরকার, ম্যানেজার পূর্ণেন্দুশেখর মল্লিক, ভেন্ডর সৈকত দাস এবং শিল্পী কাঞ্চনা মৈত্র। বিভিন্ন বিভাগের মতামত ও সমস্যার বাস্তব চিত্র তুলে আনাই এই কমিটির মূল উদ্দেশ্য।