উৎসবের মেজাজে আসতে চলেছে নতুন মিউজিক ভিডিও 'তুমি ছাড়া এই পৃথিবী'।

T
Published: Apr 15, 2026 at 11:57 AM
2 mins read 2 views
উৎসবের মেজাজে আসতে চলেছে নতুন মিউজিক ভিডিও 'তুমি ছাড়া এই পৃথিবী'।
'অগ্নিকন্যা প্রডাকশন হাউসের' তরফ থেকে এই পয়লা বৈশাখে আসতে চলেছে বাঙালি দর্শকদের জন্য এক মন ভালো করে দেওয়া ভালোবাসার মিউজিক ভিডিও। 'তুমি ছাড়া এই পৃথিবী' মিউজিক ভিডিওতে জুটি বাঁধতে চলেছে 'আনন্দী'
খ্যাত ঋত্বিক মুখার্জী ও অভিনেত্রী সুকন্যা চৌধুরী।

শুভাশিস গোলের গলায় এই গানটি আসতে চলেছে ১৬ই এপ্রিল। পরিচালনায় Mr. দেব ও ডিওপি রোহিত। এক অসাধারণ পরিচালনায় নববর্ষে আসতে চলেছে এই মনোরম ভালোবাসার গান । এছাড়াও পুরো ব্যাপারটা যিনি সুন্দর করে সাজিয়ে তুলেছেন অর্থাৎ আর্ট ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয়। এছাড়াও কস্টিউম ও মেকাপের দায়িত্বে ছিলেন 'আর এস ড্রেসার' ও পিয়ালী। শুটিং এর পরবর্তীতে যারা সুন্দরভাবে দর্শককে সাজিয়ে গুছিয়ে এই মিউজিক ভিডিওটা উপহার দেবে অর্থাৎ পোস্ট প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন রেন্ট সিনেমাটিক স্টুডিও ও বনি।

এই পহেলা বৈশাখে মেজাজে ১৬ ই এপ্রিল 'সুকন্যা চৌধুরী' ইউটিউব চ্যানেলে আসতে চলেছে ভালোবাসার গান 'তুমি ছাড়া এই পৃথিবী'। চলুন ভালবাসার গানে গানে বৈশাখের শুরুটা হোক আরো সুন্দর ।