ফের বাউন্সার বিতর্কে শামিল হলেন রানা সরকার.

T
Published: Mar 15, 2026 at 04:33 PM
1 min read 2 views
ফের বাউন্সার বিতর্কে শামিল হলেন রানা সরকার.
বাউন্সার বিতর্কে একের পর এক তীব্র কটাক্ষ করা হয় অনন্যা-সুকান্তকে। নেটিজেন থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রির বহু মানুষ নাম না করেই অনন্যার দিকে আঙুল তুলেছেন। এবার কি সেই তালিকায় নাম লেখালেন রানা সরকার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানা সরকার একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে অনন্যা ও সুকান্ত এবং তাঁদেরকে আশীর্বাদ করছেন ডোনাল্ড ট্রাম্প।
ক্যাপশনে লেখেন, এইটা তুমি মিস করেছ...। ছবিটি অনন্যা ও সুকান্তকে ট্যাগ করেছেন তিনি।
পোস্টটি নজর এড়ায়নি অনন্যার। ছবিটির কমেন্ট বক্সে তিনি লেখেন, "এইজন্য এত বাউন্সার ছিল।"
অপরদিকে রানা সরকার মজারছলেই বলেন, "বাউন্সার রাখার তীব্র প্রতিবাদ জানাই"