সম্প্রতি জিতু কমলের ছবি 'এরাও মানুষ: দ্য সার্চ উইদিন' সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিরাট বড় বিতর্ক।

Bengali Movie By Tollywood Focus Kolkata Team | Published: Mar 23, 2026 | 2 mins read
সম্প্রতি জিতু কমলের ছবি 'এরাও মানুষ: দ্য সার্চ উইদিন' সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিরাট বড় বিতর্ক।
সম্প্রতি জিতু কমলের ছবি 'এরাও মানুষ: দ্য সার্চ উইদিন' সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিরাট বড় বিতর্ক। যদিও সেই ছবি আর করবেন না বলে জানিয়েছেন অভিনেতা। এই গোটা ঘটনায় জীতুর পাশে দাঁড়িয়েছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। এবার সহশিল্পীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুললেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের অন্য এক অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী।

ধারাবাহিকের একটি দৃশ্যের ছবি পোস্ট করে তিনি লেখেন, "আমি খুবই ঝগড়া করি। তার কারণ অন্য। আমার অনেক কিছুই মতাদর্শ, কিন্তু জীতু কমলের মতো প্রফেশনাল, ডেডিকেটেড নায়ক খুব কম দেখেছি। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, ওর মতো অভিনয়ের প্রতি এতটা মনোযোগ আমি খুব কম অভিনেতার মধ্যে দেখেছি। হ্যাঁ খুবই ভুল বোঝা স্বাভাবিক ওকে। আমিও ভুল বুঝি বা ঠিক সেটা সম্পূর্ণ অন্যভাবে, ইমোশনাল বেশি তাই ঝগড়া করি। কিন্তু ভাই ওকে ভুলভাল প্রেডিক্ট করলে গায়ে লাগে। এত ভালো নায়ক, ওর নিশ্চয়ই ভালো হবে। আপনারা পাশে থাকবেন। আর আমার কথা, আমি এরকমই, অত বুঝি না।"