‘সাহেব রাজার বাড়ি’ ছবির টিজার ও মিউজিক লঞ্চ, জমকালো অনুষ্ঠানে টলিউড তারকারা

Bengali Movie By Tollywood Focus Editorial Desk | Published: Apr 08, 2026
‘সাহেব রাজার বাড়ি’ ছবির টিজার ও মিউজিক লঞ্চ, জমকালো অনুষ্ঠানে টলিউড তারকারা
আসন্ন বাংলা চলচ্চিত্র ‘সাহেব রাজার বাড়ি’-র টিজার ও মিউজিক লঞ্চ ঘিরে টলিউডে তৈরি হয়েছে বিশেষ উচ্ছ্বাস। প্রযোজনা সংস্থা Shirjaa Films-এর উদ্যোগে সম্প্রতি কলকাতার জি. ডি. বিড়লা সেন্টার ফর এডুকেশনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই লঞ্চ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও চলচ্চিত্রপ্রেমীরা।

ছবিটি পরিচালনা করেছেন সূর্য ভট্টাচার্য। প্রযোজনায় রয়েছেন অঞ্জনা ভট্টাচার্য এবং অমিত মুখার্জি। Shirjaa Films, way to success ও Mukherjee Films যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ছবির ট্রেলার ও গান, যা দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
Content Image Content Image
অভিনয়ে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি, বরুণ চক্রবর্তী, আদ্রিজা ভট্টাচার্যসহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌমিত্র কুণ্ডু। প্লেব্যাক সিংগার হিসেবে শোনা যাবে সুজয় ভৌমিক, দেবারতি দাসগুপ্ত সরকার, সমন্বিতা দত্ত, সুজাতা নন্দী ও প্রিয়াশা রায়ের কণ্ঠ।
Content Image Content Image
বিশেষভাবে উল্লেখযোগ্য, ছোটদের কেন্দ্র করে নির্মিত এই ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, যা ছবির আকর্ষণ বাড়িয়েছে। এই লঞ্চের মাধ্যমে ‘সাহেব রাজার বাড়ি’-র আনুষ্ঠানিক প্রচার শুরু হল।
Content Image