টলিপাড়ায় নতুন জল্পনা! আচমকা ধারাবাহিক ছাড়লেন শুভ্রজিৎ সাহা
পোস্টে অভিনেতা তাঁর পায়ের শারীরিক সমস্যার কথাও উল্লেখ করেছেন। সেই কারণেই আপাতত কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত মিলেছে। তবে বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা।
গত কয়েক সপ্তাহ ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল, ধারাবাহিকে রাহি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের সঙ্গে বাস্তব জীবনে শুভ্রজিতের সম্পর্ক নাকি আগের মতো নেই। যদিও এই বিষয়ে দুই শিল্পীর কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
এমন পরিস্থিতিতে শুভ্রজিতের আচমকা ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সেই পুরনো গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। প্রশ্ন উঠছে, শুধুই কি শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও অজানা কারণ?
যদিও অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পায়ের সমস্যাকেই কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। ফলে প্রকৃত কারণ কী, তা সময়ই বলবে। তবে দর্শকদের একাংশের কাছে রাহুল চরিত্রে শুভ্রজিতের বিদায় নিঃসন্দেহে বড় ধাক্কা হয়ে উঠেছে।