"হয়তো আমি আর আইবুড়ো নই—তবুও মনটা...সব রিচুয়ালস করব..." আইবুড়োভাতের ছবি পোস্ট করে আবেগপ্রবণ সুস্মিতা

Celebrity By TFK-Team | Published: Mar 18, 2026 | 1 min read | 0 views
"হয়তো আমি আর আইবুড়ো নই—তবুও মনটা...সব রিচুয়ালস করব..." আইবুড়োভাতের ছবি পোস্ট করে আবেগপ্রবণ সুস্মিতা
গতকাল সুস্মিতা জানিয়েছিলেন তিনি বিয়ে সেরেছেন। কিন্তু অনেকেই ভেবেছিলেন এটা নিছকই প্রচারের কৌশল। তবে সব জল্পনা মিথ্যে করে সবাইকে চমকে দিলেন সুস্মিতা। বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। নিজের ভালোবাসার মানুষের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী।

এছাড়াও বেশ কয়েকটি আইবুড়োভাতের ছবি পোস্ট করে তিনি লেখেন, "আইবুড়ো ভাতের সকাল...
হয়তো আমি আর আয়বুড়ো নই-তবুও মনটা ঠিক সেখানেই আটকে আছে।
অনেকে অনেক কথা বলেছে...
তবুও এবারে ঠিক করেছি-সব রিচুয়ালস করব...
কারণ এই বিয়েটা... এই দিনটা... আমার খুব দেরিতে পাওয়া এক টুকরো স্বপ্ন।
কিছুই বাদ দিতে চাই না।
প্রতিটা মুহূর্ত বাঁচতে চাই... যেন আর কোনোদিন আফসোস না থাকে।
তোমরা একটু পাশে থেকো"