মাতৃহারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়, নেমে এল শোকের ছায়া
নিজের সামাজিক মাধ্যমে তিনি জানান, “আজ মা-কে হারালাম। তিনি হৃদরোগে ভুগছিলেন।” সংক্ষিপ্ত এই বার্তাতেই নিজের শোক প্রকাশ করেছেন পরিচালক।
সূত্রের খবর, নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা ছিল তাঁর। তবে মায়ের প্রয়াণের পর আপাতত সেই সমস্ত কাজ স্থগিত রেখেছেন রাহুল। এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন স্ত্রী ও কন্যা।