প্রচারে হরলিক্স কাণ্ড! অনুরাগীর আবদারে হাসিমুখে সোহম, ভাইরাল ভিডিও

T
Published: Apr 25, 2026 at 02:33 PM
2 mins read 1 views
প্রচারে হরলিক্স কাণ্ড! অনুরাগীর আবদারে হাসিমুখে সোহম, ভাইরাল ভিডিও
প্রথম দফার ভোটপর্ব শেষ হতেই এখন সকলের নজর দ্বিতীয় দফার নির্বাচনে। তীব্র গরম উপেক্ষা করে নদিয়ার করিমপুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন তারকা প্রার্থী Soham Chakraborty। তাঁকে একঝলক দেখতে রাস্তায় ভিড় জমাচ্ছেন বহু স্থানীয় বাসিন্দা।

এই প্রচারের মাঝেই ঘটে গেল এক অভিনব ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচারের শেষ মুহূর্তে এক মহিলা অনুরাগী থালা-বাটি হাতে এগিয়ে আসেন সোহমের সামনে। সেই থালায় রাখা ছিল এনার্জি ড্রিঙ্ক হরলিক্সের দুটি পাউচ। সকলের সামনে তিনি পাউচ কেটে সোহমকে তা খাওয়ার অনুরোধ জানান।

মহিলা অনুরাগী বলেন, “ছোটবেলা থেকে আপনার ছবি দেখে বড় হয়েছি। আজ আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে।” আচমকা এমন আবদারে কিছুটা অপ্রস্তুত হলেও বিরক্ত হননি অভিনেতা-প্রার্থী। বরং হাসিমুখেই উপস্থিত শিশুদের দিকে ইঙ্গিত করে বলেন, “এখানে ছোট বাচ্চারা আছে, ওদের দিন।”

তারকা প্রার্থীর এই সহজ-সরল আচরণে মুহূর্তে হাততালিতে ফেটে পড়ে জনতা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে প্রশংসায় ভাসছেন সোহম।