আসছে শাশুড়ি বৌমার রান্নাঘর

T
Published: Jun 27, 2026 at 05:54 PM
2 mins read 3 views
আসছে শাশুড়ি বৌমার রান্নাঘর
শাশুড়ি কখনও মা, আবার কখনও মা কালি। আদা কাঁচকলা, সাপ নেঁউলে কিংবা তেল বেগুনের মতই শাশুড়ি বৌমা শব্দ দুটি পাশাপাশি বসলেও তাদের সম্পর্কের মধ‍্যে চিনির থেকে নিমপাতার স্বাদই বেশি। তেমনই টক ঝাল শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে জি বাংলা রান্নাঘর নতুন রূপে, নতুন সাজে ফিরে আসবে শাশুড়ি বৌমার রান্নাঘর হয়ে। এবার আর শুধু রান্না শেখা নয়, তার সাথে রান্নার ফোড়নের মত জুড়ে যাবে শাশুড়ি বৌমার খুনসুটি, মজা আর প্রিয় অতিথিদের সাথে আড্ডা। শাশুড়ির ভূমিকায় থাকছে চমক বিশ্বনাথ বসু এবং বৌমার ভূমিকায় রিখিয়া রায় চৌধুরী। মজা, খুনশুটির সাথে সাথে আমার আপনার বাড়ির হেঁসেলের মতই শাশুড়ি বৌমা কখনও হয়ে উঠবে একে অপরের বন্ধু, কখনও আবার একে অপরের পরিপূরক। একসাথে থাকা বাসনের মতো তারা একসাখে রান্নাঘরে ঢুকলে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু না থাকলে হেঁসেলটা লাগবে নুন ছাড়া তরকারির মতো। তাই চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায়।আসছে শাশুড়ি বৌমার রান্নাঘর ।
29th June থেকে সোম থেকে শনি বিকেল চারটেয়