ইমপার সভাপতি পদ ছাড়লেন পিয়া সেনগুপ্ত

T
Published: Jul 15, 2026 at 02:58 PM
2 mins read 2 views
ইমপার সভাপতি পদ ছাড়লেন পিয়া সেনগুপ্ত
টলিউডের প্রযোজক সংগঠন ইমপার (IMPA) সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন পিয়া সেনগুপ্ত। জানা গিয়েছে, তিনি ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র সংগঠনের কাছে জমা দিয়েছেন। এই ঘটনায় বাংলা চলচ্চিত্র মহলে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইমপার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। সংগঠনের একাংশের দাবি ছিল, সভাপতি পদে পরিবর্তন আনা প্রয়োজন। বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হলেও দীর্ঘদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

প্রথমদিকে পিয়া সেনগুপ্ত জানিয়েছিলেন, ইমপা একটি স্বশাসিত সংস্থা হওয়ায় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সভাপতি হিসেবে তিনি মেয়াদ শেষ হওয়ার আগে পদ ছাড়তে চান না। তবে শেষ পর্যন্ত তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সংগঠনের ডিস্ট্রিবিউটর শাখার প্রতিনিধি শতদীপ সাহা জানিয়েছেন, গত মাসের ১৬ তারিখেই পিয়া সেনগুপ্ত স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের পর ইমপার নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।