দেব বুম্বাদার বিতর্কে মাঝে এবার রানা সরকার.
রানা সাহা-র সেই পোস্টে লেখা রয়েছে, "বুম্বাদা-কে অপমান করলে যেমন মেনে নেবো না, তেমনি অকারণ দেব-কে টার্গেট করা হলেও প্রতিবাদ করবো...
সেদিন সত্যি কী ঘটেছিলো সেটার আমি প্রত্যক্ষদর্শী ও সাক্ষী...
মানুষ দেব-জিৎ-বুম্বাদার সিনেমা হলে গিয়ে দেখতে চায়, আমরা কে সেটার রিলিজ তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ?
স্ক্রিনিং কমিটির ভেতরের কথা যখন উদ্দেশ্যমূলক ভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া হচ্ছে তবে এবার সেটাই আরো বিশদে বলা শুরু করি ?
অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করতে শুরু করি ?
যারা এসব করাচ্ছেন পারবেন তো জনগণের কাছে নিজের মুখ রক্ষা করতে ?"
এমনকী, জিৎকেও নাকি দেব করেছেন অপমান! যদিও এই নিয়ে দেব বা প্রসেনজিৎ বা জিৎ, কেউই মুখ খোলেননি। এখন প্রশ্ন, ইন্ডাস্ট্রির মধ্যেই যদি এত বিভেদ থাকে, তাহলে কি বাংলা সিনেমা পারবে বড় বাজেটের বলিউড বা দক্ষিণী সিনেমার সঙ্গে টক্কর দিতে। ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রির হাল এই রেষারেষির মুখে পড়ে আরও পতনের পথে যাবে না তো?