ফের বাউন্সার বিতর্কে শামিল হলেন রানা সরকার.
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানা সরকার একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে অনন্যা ও সুকান্ত এবং তাঁদেরকে আশীর্বাদ করছেন ডোনাল্ড ট্রাম্প।
ক্যাপশনে লেখেন, এইটা তুমি মিস করেছ...। ছবিটি অনন্যা ও সুকান্তকে ট্যাগ করেছেন তিনি।
পোস্টটি নজর এড়ায়নি অনন্যার। ছবিটির কমেন্ট বক্সে তিনি লেখেন, "এইজন্য এত বাউন্সার ছিল।"
অপরদিকে রানা সরকার মজারছলেই বলেন, "বাউন্সার রাখার তীব্র প্রতিবাদ জানাই"