সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী কনিনীকা ব্যানার্জি। তিনি জানান, প্রায় ৮ বছর আগে কাজ করা একটি ধারাবাহিকের জন্য তিন মাসের পারিশ্রমিক এখনও পর্যন্ত পাননি।
অভিনেত্রীর কথায়, বিষয়টি নিয়ে তখন একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে এক টাকাও দেওয়া হয়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, তাঁকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং শারীরিক জটিলতার কারণে আইনি লড়াইয়ে যেতে পারেননি। কঠিন আর্থিক অবস্থার মধ্যেও সেই সময় কাটাতে হয়েছে তাঁকে।
অনেকদিন এই ঘটনা ভুলে থাকলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে বিষয়টি আবার সামনে আনতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশ মনে করছেন, তিনি ২০১৭ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর কথাই উল্লেখ করেছেন।
কনীনিকা ব্যানার্জি বিস্ফোরক অভিযোগ ম্যাজিক মোমেন্টকে ঘিরে