প্রেমের মাসে বাবা যাদদের পরিচালনায় নতুন গান "ফেরারি মন"। মুখ্য চরিত্রে অভিনেত্রী দেবলীনা বিশ্বাস।
প্রতিটি মানুষের জীবনের প্রেম এক ও অনন্য। প্রেম ভালোবাসা ছাড়া জীবন অনেকটা অন্যরকম। আর সেটাই ফুটে উঠেছে এই গানে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। গানটির ক্রিয়েটিভ পরিচালক হিসাবে কাজ করেছেন সৌম্যজিত আদক।
অভিনেত্রী দেবলীনা বিশ্বাস জানান "এই গানে পুরোপুরি ভিন্ন লুকে তাকে দেখা গিয়েছে। 'ফেরারি মন' একটা পুরোপুরি প্রেমের গান। এই ফেব্রুয়ারী মাসে প্রেমের মাসে তাই মুক্তি পেয়েছে এই গান। পরিচালক বাবা যাদবের সাথে কাজ করার অভিজ্ঞতা ও দারুন। পরিচালক বাবা যাদবের থেকে অভিনয়ে অনেক কিছু শেখা যায়"।