দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারও টেলিভিশনে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।

Television By TFK-Team | Published: Feb 27, 2026 | 1 min read | 0 views
দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারও টেলিভিশনে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
ছোট পর্দায় বড় চমক!
জি বাংলার নতুন ধারাবাহিক কমলা নিবাস-এ ক্যামিও চরিত্রে ফিরছেন জনপ্রিয় অভিনেতা Parambrata Chattopadhyay!

দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারও টেলিভিশনে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। জনপ্রিয় ধারাবাহিক কমলা নিবাস-এ একটি গুরুত্বপূর্ণ বিশেষ উপস্থিতিতে অভিনয় করছেন তিনি, যা গল্পে আনবে নতুন মোড়।

অভিনেতার কথায়, গল্প ও চরিত্রের বিশেষত্বই তাঁকে এই প্রজেক্টে কাজ করতে রাজি করিয়েছে। পাশাপাশি নির্মাতা দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও তাঁর প্রত্যাবর্তনের অন্যতম কারণ।

সূত্রের খবর, ব্যবসায়ী সাগর বসু চরিত্রে দেখা যাবে তাঁকে, যার আগমনেই বদলে যাবে গল্পের সমীকরণ।

ইতিমধ্যেই ইন্দ্রপুরী স্টুডিওতে শুরু হয়েছে শুটিং, আর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা এই বিশেষ কামব্যাক ঘিরে।