‘গুন গুন করে মহুয়া’-তে তরুণ রঞ্জিত মল্লিক রোহন ভট্টাচার্য!

T
Published: Jun 03, 2026 at 06:04 PM
2 mins read 1 views
‘গুন গুন করে মহুয়া’-তে তরুণ রঞ্জিত মল্লিক রোহন ভট্টাচার্য!
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী-র জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে প্রযোজক রানা সরকার-এর নতুন ছবি ‘গুন গুন করে মহুয়া’। ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এরই মধ্যে সামনে এসেছে ছবির একটি গুরুত্বপূর্ণ কাস্টিং আপডেট।



জানা গিয়েছে, ছবিতে তরুণ রঞ্জিত মল্লিক-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রোহান ভট্টাচার্য। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, রোহনের চেহারা, ব্যক্তিত্ব এবং পর্দার উপস্থিতি তরুণ রঞ্জিত মল্লিকের চরিত্রের সঙ্গে বেশ মানানসই হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, কিংবদন্তি অভিনেতার চরিত্র ফুটিয়ে তোলা সহজ নয়, তাই রোহনের অভিনয়ই হবে সবচেয়ে বড় পরীক্ষা।



তবে চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে দর্শকদের একাংশের মধ্যে। এখন সকলের নজর ছবির প্রথম লুক এবং ট্রেলারের দিকে। রোহন ভট্টাচার্য কতটা সফলভাবে তরুণ রঞ্জিত মল্লিককে পর্দায় তুলে ধরতে পারেন, তার উত্তর মিলবে ছবি মুক্তির পরই।