গ্রামের মিষ্টি প্রেমের গল্প নিয়ে এবার ডিরেক্টর কারণ এর নতুন মিউজিক ভিডিও নাম - “তোর পাড়াতে”
“তোর পাড়াতে” মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুবাশিষ ভট্টাচার্য, দেবী রায় এবং পৃথ্বীরাজ দাস। এছাড়াও ছোট পর্দার জনপ্রিয় মুখ ঋষিতা নন্দী এই প্রোজেক্টে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন লিঙ্কন রায় চৌধুরী। গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম এবং রুবাই, যাদের কণ্ঠে এই মিষ্টি প্রেমের গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
প্রযুক্তিগত দিক থেকেও এই প্রোজেক্টটি সমৃদ্ধ। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন গিরিধারী গড়াই, আর এডিটিং ও কালার গ্রেডিং করেছেন সুমন্ত সরকার।
সব মিলিয়ে, “তোর পাড়াতে” একটি হৃদয়ছোঁয়া গ্রামীণ প্রেমের গল্প, যা এই পয়লা বৈশাখে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলেই আশা করা যাচ্ছে।