TrendingBy TFK-Team| Published: Feb 16, 2026| 1 min read| 0 views
হইহই করে বিয়ে পর্ব মিটতেই কৌতূহল আছড়ে পড়েছে রণজয়-শ্যামৌপ্তিকে ঘিরে। শ্বশুরবাড়িতে সবে এক রাত কেটেছে অভিনেত্রীর। একটি সংবাদ মাধ্যমে-কে জানালেন, বাড়িতে বিদায় পর্বের তোড়জোড় ছিল। এ বছর তাই শিবরাত্রি করা হল না। পরের বছর নিষ্ঠার সঙ্গে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করবেন। আড্ডা দিতে দিতেই জেনে নিলেন, ছোটপর্দায় অনেক বার মহাদেব হয়েছেন রণজয়। শুনেই ছেলেমানুষি খুশি শ্যামৌপ্তীর কণ্ঠে। গাঢ় ভাবে বললেন, “ও যদি শিব হয় তা হলে আমি অবশ্যই শিবভক্ত।”